সিলেট |
প্রকাশিত: 11:19 AM, November 23, 2020
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
গতকাল অনুমান বিকাল ৫টার দিকে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি নবীগঞ্জেে যাচ্ছিল। পথি মধ্যে ফুটার মাটি নামক স্থানে সি.এন.জিরি উল্টে গিয়ে ধূমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়।
খুজ নিয়ে জানাযায়, নিহত ১৮ বছরের যুবকের বাড়ি আজমিরীগঞ্জ থানার বন শিপ্পা গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। সে সিলেট একটি ভাঙ্গারীর দোকানে কাজ করত।দীর্ঘদীন পর সিলেট থেকে বাড়ী ফেরার পথে উল্লেখিত স্থানে এ দূর্ঘটনায় নিহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।