অসহায় মানুষের সেবার লক্ষে এমপির সাথে যুবলীগের স্বাক্ষাত 

প্রকাশিত: 5:15 PM, November 23, 2020

অসহায় মানুষের সেবার লক্ষে এমপির সাথে যুবলীগের স্বাক্ষাত 

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল কর্মকর্তা নিয়োগে এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীর সাথে সাক্ষাৎ করেছেন ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। জানাযায়, উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ ডাক্তার না থাকায় এলাকার অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। মহামারি করোনা ভাইরাসের কারণে এম.বি.বি.এস ডাক্তার না থাকায় বিপাকে পড়েছেন রোগীরা।

 

 

বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় স্থানীয় পল্লী চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত প্রাথমিক সেবা ও পরামর্শ দিয়ে অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষ কে সেবা দিয়ে যাচ্ছেন। সোমবার (২৩ নভেম্বর) এলাকার চিকিৎসা সেবা বঞ্চিত মানুষরে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইনাতগঞ্জ ইউপি যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ বাহুবল আসনের  সাংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি’র সাথে সাক্ষাৎ করেন।

 

 

এ সময় তিনি আশ্বাস দিয়ে বলে, অচিরেই শুন্য পদে ডাক্তার দিয়ে এলাকার মানুষকে সঠিক চিকিৎসা সেবা দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মীলু, পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল মিয়া, ইনাতগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি চন্দন রায় হারুন, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, বাবর মিয়া সহ আরো অনেকেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30