৭ রোগ নিরাময়ে কাজ করে আমপাতা

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

৭ রোগ নিরাময়ে কাজ করে আমপাতা

আম গাছ আমাদের সকলের পরিচিত। আর আমএকটি মৌসমী ফল। দেশের প্রতিটি এলাকায় প্রায় সকলের বাড়িতেই রয়েছে এই ফলের গাছটি। আম গাছ থেকে আম বাংলাদেশ থেকে বিদেশেও রপ্তানী হয়। কিন্তু সে ই আম গাছের পাতায় রয়েছে বিশেষ কয়েকটি গুন। এতে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্য়ান্টিঅক্সিডেন্ট, খনিজ উপদান। আয়ুর্বেদ শাস্ত্রে আম পাতা ব্যবহারে কী কী রোগ নিরাময় হয়, তার বর্ণনা দেওয়া রয়েছে। আম পাতায় মেঞ্জিফিরিন নামক একটি সক্রিয় উপদান থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভাল।

আম পাতার ৭ আশ্চর্য স্বাস্থ্যগুণ:

১. যদি আপনার খেতে বসে বার বার হেচকি ওঠে , আম পাতা পুড়িয়ে তার ধোঁয়া নাকের কাছে ধরুন। দেখবেন, দ্রুত এই সমস্যা থেকে রেহাই পাবেন।

২. বাতের সমস্যা থাকলে কচি আম পাতা পানিতে ফুটিয়ে প্রতিদিন সেই পানি খান। উপকার পাবেন।

৩. আঁচিল নিরাময়ে আম পাতা খুবই উপকারি। আম পাতা পুড়িয়ে কালো করে নিন। সেই গুঁড়োর মধ্যে সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে আঁচিলে লাগান। দ্রুত সেরে যাবে।

৪. প্রতিদিন সকালে আম পাতা শুকিয়ে গুড়ো করে এক গ্লাস পানিতে মিশিয়ে খান। কিডনিতে পাথর জমার সমস্যা থেকে রেহাই পাবেন।

৫. আমপাতা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে।

৬. আপনি যদি শ্বাস কষ্টে ভুগেন তাহলে প্রতিদিন সকালে আম পাতা দিয়ে তৈরি চা খান। উপকার পাবেন।

৭. আম পাতার সাহায্যে ক্ষত নিরাময়ে করা সম্ভব। আম পাতা পুড়িয়ে যে ছাই হচ্ছে তা ক্ষত স্থানে লাগান। উপকার পাবেন।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031