সৈয়দ এনামুল হক পীর এনামের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ২, ২০২২

সৈয়দ এনামুল হক পীর এনামের ঈদ শুভেচ্ছা

মুসলমানদের জীবনে এক স্বগীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল- ফিতর। ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ ঈদ-উল- ফিতর।

 

ঈদ উল ফিতর উপলেক্ষ দেশ বিদেশের দেশ ও বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সৈয়দ বশারত আলী ওয়েল ফেয়ার এসোসিয়েশন, রিনা বেগম এতিম খানা, আনছারিয়া মুস্তাকিয়া দারুল উলুম ভারেরা পীর পাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ এনামুল হক পীর এনাম।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- রহমত মাগফিরাত ও নাজাতের পবিত্র রমজান মাস শেষে মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর সবার মধ্যে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ঈদে সকল মুসলিমের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ।

 

রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সব সময় সংযমী এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গয়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।

“ঈদ মোবারক“

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930