সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ২, ২০২২
মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে দেশ বিদেশে অবস্থানরত সর্বস্তরের লোকজনকে প্রবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির প্রতিনিধি শিপন আহমদ।
প্রেরিত শুভেচ্ছা বিবৃতিতে তিনি বলেন,মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলতে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। তাই সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সকল সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।
পবিত্র এ দিনে হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ হয়ে সমাজের প্রতিটি স্তর। সবাইকে ঈদ ‘‘মোবারক‘‘।