সিলেট |
প্রকাশিত: 12:16 PM, December 16, 2020
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
লাখো বাঙালির রক্ত, ত্যাগ আর বিভীষিকাময় কালো রাত্রি পার হয়ে বিশ্বে জায়গা পেয়েছে স্বাধীন বাংলা। ১৬ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সেই স্বীকৃতি দিয়ে পরাজয় মেনে রক্তাক্ত এই ভূমির দখল ছাড়ে পালায়
পাকিস্তানী বাহিনী। এই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত “নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব” কর্তৃক ১৬ই ডিসেম্বর বুধবার সকাল ৯টার সময় নবীগঞ্জ গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, আফজাল হোসেন, জুনায়েদ আহমদ সহ অনেকেই।