পুরনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সেবা পুরনো বেশকিছু ফোনে বন্ধ হতে চলেছে। আগামী বছর থেকে বেশকিছু আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।

 

 

 

অপারেটিং সিস্টেম আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩-এর আগের ভার্সনচালিত ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ। চলতি বছর একাধিক সিস্টেমে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ।

 

 

 

একাধিক নতুন ফিচারও যোগ হয়েছে এ অ্যাপে। এবার পুরনো ভুলে নতুনে পা রাখার সময়। সংস্থার তরফে বলা হয়েছে, আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩ আগের ফোনে হোয়াটসঅ্যাপ চালানো আর সম্ভব হবে না।

 

 

 

তাই যাদের কাছে এখনও এর আগের কোনো ভার্সনের ফোন থাকবে তাদের আপগ্রেড করানোর পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি। হঠাৎ এমন সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ। তবে বিষয়টি নিয়ে সংস্থার দাবি, আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩ নিচের সিস্টেম ব্যবহার করেন, এমন মানুষের সংখ্যা অনেকটাই কম।

 

 

 

ফলে তেমন কেউ এর দ্বারা সমস্যায় পড়বেন না। তবে, পুরনো ফোনের মধ্যে যেগুলো অপারেটিং সিস্টেম আপডেট করা যাবে, সেগুলোয় হোয়াটসঅ্যাপ চলবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31