সিলেট |
প্রকাশিত: 9:50 PM, December 21, 2020
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
‘‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’’ এই শ্লােগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজলায় প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি আওতাভুক্ত ভূমিহীন ও গূহহীন ৬০টি পরিবারের লোকজনের মধ্যে ঘর নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে।
গতকাল সােমবার বিকালে উপজেলার আউশকান্দি ও ইনাতগঞ্জ ইউনিয়নের চলমান ঘর নির্মাণের কাজ পরিদর্শন করলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও নবীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
এসময় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার সাংবাদিকদের বলেন, নবীগঞ্জ উপজলায় ভূমিহীন ও গূহহীন ৬০টি পরিবারের জন্য পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেব ঘর নির্মানের কাজ চলছে।
দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়ছ ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধীকার প্রকল্প এ গূহ নির্মান। প্রধানমন্রীর ঘোষণা এ দেশের একজন মানুষ ও যেন গৃহহীন না থাকে।
এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যাদের জমি ও ঘর নাই তারা এ সুযোগ পাবে। এটা আমাদের বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর মতো একটি উদ্যোগ।