বাহুবলে অবৈধভাবে সরকারী মাটি উত্তোলনে ৫০ হাজার জরিমানা

প্রকাশিত: 12:11 PM, December 22, 2020

বাহুবলে অবৈধভাবে সরকারী মাটি উত্তোলনে ৫০ হাজার জরিমানা
প্রতিনিধি/ বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে সরকারী রাস্তা ভেঙে  জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যক্তিকে(৫০)পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ অভিযান পরিচালনা করেন।
তিনি সোমবার বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বানাইত গ্রামে অভিযান চালিয়ে এক্সভেটর সহ মাসুক নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তি ঐ এলাকার হোছান আলীর ছেলে মাসুক মিয়া(২০)কে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়।এব্যাপারে উপজেলা
নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সাতকাপন ইউনিয়নের বানাইত গ্রামে এক ব্যক্তি এক্সভেটর দ্বারা সরকারী রাস্তা ভেঙে জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়, এ সময় মাসুক নামে এক ব্যক্তিকে আটক করা হয় পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তাকে চেড়ে দেয়া হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30