প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান।বৃন্দাবন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপি নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার-২৮-ডিসেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন ছড়ার যাদবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বালু বোঝাই পিকআপ ভ্যান সহ গাড়ির মালিক যাদবপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে বিএনপি নেতা কাওছারকে আটক করা হয়।সোমবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন(২০১০) অনুযায়ী বিএনপি নেতা ইমাদ উদ্দিন কাওছার(৩৪)কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বিকেলে বাহুবল মডেল থানা পুলিশের মাধ্যমে কাওছারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৃন্দাবন ছড়ার যাদবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিকআপ ভ্যান সহ কাওছারকে আটক করা হয়েছে,আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে,অবৈধভাবে বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের এই এ অভিযান অব্যাহত থাকবে।