বাহুবলে বিদ্যুৎ-আগুনে বসতঘর পুড়ে ছাই: ৩০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: 12:10 PM, December 30, 2020

প্রতিনিধি/বাহুবলঃঃ
বাহুবলের রাজাপুর গ্রামে বিদ্যুৎ সার্কিটের শট থেকে আগুন লেগে এক ব্যক্তির বসতঘর পুড়ে চাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রাত ১২টায় উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে।
জানা যায়,হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের আবিদ মিয়ার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন,এসময় হঠাৎ বিদ্যুৎ সার্কিটের বিকল শব্দ হয়, মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান দাবালনের মতো ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এ অবস্থায় ঘরের মালিক আবিদ মিয়া পরিবারের লোকজনকে নিয়ে কোনভাবে আত্মরক্ষা পান।এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও প্রতিবেশী লোকজন মিলে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা প্রচেষ্টার পর আগুন নেবাতে সক্ষম হয়।
আবিদ মিয়ার বসতঘরের মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে চাই হয়ে যায়। এ ঘটনায় আবিদ মিয়ার প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে রাজাপুর গ্রামে পরিদর্শনে যান বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আর্শিষ কর্মকার।এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আশ্বস্ত করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার বিশিষ্টজন ও রাজাপুর বাজার সমাজ কল্যান সংস্থা।
সন্ধ্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যান বাহুবল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত পুনর্বাসন ও বিভিন্ন সাহায্য সহযোগিতার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30