বাহুবলে জমিতে হালচাষ করাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত

প্রকাশিত: 3:37 PM, January 8, 2021

বাহুবলে জমিতে হালচাষ করাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত

জুবায়ের আহমেদ,বাহুবলঃঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলার বক্তারপুর হাওরে কৃষি জমিতে হালচাষ করাকে কেন্দ্র করে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বক্তারপুর গ্রামে।

 

 

জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের রহমত উল্লাহ,র ছেলে হেলাল মিয়া ও রায়হান মিয়া হাওরে তাদের নিজ কৃষি জমিতে হালচাষ করতে যায়, এসময় পূর্ব বিরোধের জের ধরে  একি গ্রামের আমজাদ আলীর ছেলে মোতাউর মিয়া,সাজিদ মিয়া,আফরোজ মিয়া ও তাদের লোকজন হেলাল মিয়া ও রায়হান মিয়াকে মারধোর করার প্রস্তুতি নেয়।

 

 

এ অবস্থা দেখে গ্রামের সাহেদ মিয়ার ছেলে শাকিল মিয়ার মাধ্যমে হেলাল মিয়ার বাড়িতে খবর দেয়া হয়, এমতাবস্থায় আমজাদ আলীর ছেলেরা হাওরে হেলাল মিয়া ও রায়হান মিয়াকে মারধোর না করে গ্রামে চলে আসে। এ ঘটনার খবর দেয়ার অপরাধে সাহেদ মিয়ার ছেলে শাকিল মিয়া(১২)কে গ্রামের মসজিদের সামনে একা পেয়ে মারধোর করে আমজাদ আলীর লোকজন। এসময় শাকিল মিয়ার ভাই আশিক মিয়া ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে এসে আসলে তাকেও মারধোর শুরু করে আমজাদ আলীর ছেলেরা।

 

 

এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এ অবস্থায় উভয় পক্ষের লোকজন একে অন্যকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে,ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের দিকনির্দেশনায় এস আই মোস্তাফিজুর রহমান ও এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

 

গুরুতর আহত আমজাদ আলী(৬০) ও আশিক মিয়া(১৮)সহ কয়েকজনকে হবিগঞ্জ ও বাহুবল  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় শান্তিশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মধ্যে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30