সিলেট |
প্রকাশিত: 12:56 PM, January 11, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ টু আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামকস্থানে বাস- ট্রাক ও অটোরিক্সার ত্রি-মুখি সংঘর্ষে মহিলাসহ ৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। গতকাল রবিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ টু আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানাযায়, রবিবার সকালে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিক্সা ও একটি যাত্রীবাহী বাস নবীগঞ্জ- আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি গাছ বুঝাই ট্রাকের সাথে ত্রিমুখি সংঘর্ষ বাধে।এতে সিএনজিটি ধুমড়ে- মুচড়ে পড়ে যায়। এসময় যাত্রীবাহী বাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক ও সিএনজি অটোরিক্সাকে আটক করেন স্থানীয়রা।
দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার যাত্রী ও চালকসহ ৫জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ দূঘটনায় আহতরা হলেন, আবু ফয়েজ চৌধুরী (৫০), অজিত সরকার (৪০), জুবায়ের মিয়া (৩৫), আফিয়া বেগম (৩০), রাহেলা বেগম (২৫)। এসময় স্থানীয় উত্তেজিত জনতা নবীগঞ্জ- আউশকান্দি সড়ক অবরোধ করে যান- চলাচল বন্ধ করে রাখেন।
এতে এ রোডে প্রায় ১ঘন্টা যান- চলাচল বন্ধ করে রাখা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান দুর্ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন- আহতদের অবস্থা আশংকাজনক।