সিলেট |
প্রকাশিত: 12:02 PM, January 16, 2021
বুলবুল আহমেদ, নবীগঞ্জঃঃ
গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বুধবার রাত ১১টা ৪০ মিনিটের সময় উপজেলার পূর্ব তিমিরপুর এলাকায় নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অসামাজিক ও অশ্লীল কাজ করার সময় স্থানীয় জনগণ ২জন পুরুষ ও ১জন নারীকে হতে ধরার খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় জনৈক মো: জাহাঙ্গীর আলম (৩৫), মোস্তাক আহমেদ (৩৪) ও লিলি আক্তার (২২)কে ধৃত করা হয়। অশ্লীল কাজ করার অপরাধে দণ্ড বিধির ১৮৬০ এর ২৯৪ ধারার অপরাধের দায়ে জাহাঙ্গীর আলম ও মোস্তাক আহমেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও লিলি আক্তারকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন ও সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ।