বাহুবলে সাংবাদিক ফোরামের আনন্দ ভ্রমন

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

বাহুবলে সাংবাদিক ফোরামের  আনন্দ ভ্রমন

প্রনিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাহুবল উপজলা  সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন ও আনন্দভ্রমন ২০২১ সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে গত মঙ্গলবার সিলেটের জাফলংয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উক্ত বনভোজন ও আনন্দ  ভ্রমনে ছিল পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে সাধারন সম্পাদক এফ আর হারিছের   পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি।

 

 

বক্তব্য রাখেন প্রবাসী উন্নয়ন ফোরামের উপদেষ্টা নজির হোসাইন হাসু, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ,  চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, আমার সিলেট নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক ইমন মিয়া, কে এম ম ফাউন্ডেশনের সভাপতি জাবেদ মিয়া, সাধারন আহমদ রেদুয়ান আহমদ, দৈনি আমার  সংবাদ নবীগঞ্জ প্রতিনিধি ও বিশিষ্ট সংগীত শিল্পী মুজিবুর রহমান, মোঃ ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি খন্দকার বাবুল মিয়া, তাজুল ইসলাম প্রমূখ।

 

 

বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্টে খাবার শেষে বিশিষ্ঠ শিল্পীদের সঙ্গীত শেষে র্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরষ্কার  ও অতিথিদেরকে সাংবাদিক ফোরামের ব্যানারে আকর্ষনীয় মগ প্রদান করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031