বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত দরবেশ আলীর মৃত্যু

প্রকাশিত: 11:49 AM, February 11, 2021

বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত দরবেশ আলীর মৃত্যু
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত দরবেশ আলী(৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন,ইন্না-লিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন। নিহত দরবেশ আলী উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজীপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়,মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে সন্ধ্যা প্রায় ৭টার দিকে দ্রুতগ্রামী বাস চাপায় দরবেশ আলী সর্রদার গুরুতর আহত হন,এসময় পথচারী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দরবেশ আলীকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন,বেলা ২ টার দিকে জানাযার নামাজ শেষে দরবেশ আলী(৬০)কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সড়ক দুর্ঘটনায় আহত দরবেশ আলীর মৃত্যুতে    ভাটপাড়া গাজীপুর গ্রামে এক শোকের ছায়া নেমে এসেছে,পরিবারে চলছে কান্নার রোল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30