ছয় বছরের শিশুকে ধর্ষণ করলো ৭০ বছরের বৃদ্ধ

প্রকাশিত: 9:07 PM, March 5, 2021

ছয় বছরের শিশুকে ধর্ষণ করলো ৭০ বছরের বৃদ্ধ

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
এ কেমন কান্ড! ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ধর্ষন করলো ৬ বছরের এক শিশুকে। এ ঘটনার এলাকায় তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে।জানাযায়, নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম গ্রামের শেখ পাড়ার মতলিব মিয়ার ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে ৭০ বছর বয়সী প্রতিবেশী অন্য চৌধুরী।

 

 

গত বুধবার বিকাল ৩টার সময় দোকানে পাটানোর কথা বলে ডেকে নেয় অন্য চৌধুরী। ছোট মেয়েটির হাতে টাকা দিয়ে দোকানে পাঠান সিগারেট আনার জন্য।এ ব্যাপারে শিশু মেয়েটির সাথে আলাপকালে সে  জানায়, দোকান থেকে সিগারেট এনে দিতে যায় তখন তার ছোট বোনকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে ঘরের দরজা বন্ধ করে দেয়।

 

 

পরে তার পরনের কাপড় খুলে অমানুবিক নির্যাতন করে। অপরদিকে তার ছোট বোন জোর সুরে চিৎকার করলে তার মা ও চাচা আব্দুল্লাহ চৌধুরী এগিয়ে এসে দেখতে পান মেয়েরা কাঁদছে, কারন জিজ্ঞাসা করলে মেয়ে তার মাকে ঘটনা খুলে বলে। এতে বিষয়টি পাড়া প্রতিবেশীদের মধ্যে জানা জানি হলে গা ঢাকা দেন অন্য চৌধুরী।

 

 

বিষয়টি স্থানীয় মেম্বার কাসেম মিয়াকে জানালে তাদেরকে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে মেম্বার কাসেম মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। তাদেরকে বলেছি তারা আইনি প্রদক্ষেপ নেওয়ার জন্য। এ ঘটনার খবর নবীগঞ্জ থানায় দিলে তাৎক্ষণিক ভাবে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মেয়েটিকে থানায় এনে তার চিকিৎসার জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান।

 

 

নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে  প্ররন করেন। এদিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে গতকাল নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ডালিম আহমদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়ে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে শিশু মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং লিখিত একটি অভিযোগ পেয়েছি। অপরাধীকে ধরতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30