এরাবরাক নদীতে খাল খনন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন (ভিডিও)

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের এরাবরাক নদীতে খাল খনন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এরাবরাক নদী রক্ষা আঞ্চলিক কমিটি। আজ দুপুরে নবীগঞ্জের এরাবরাক নদীর তীরে স্থানীয় লোকজন এ মানববন্ধন পালন করে।

https://www.facebook.com/112031790554159/videos/452204942757707

এসময় স্থানীয়রা বলেন, একটি কুচক্রী মহল সরকারকে ভুল তথ্য দিয়ে এরাবরাক নদীর ভেতরে খাল খনন প্রকল্পের নামে কয়েক কোটি টাকা লুটপাটের পায়তারা করছে। তারা অবিলম্বে এ খাল খনন প্রকল্প বাতিল করে নদী খননের দাবি জানান। তারা বলেন, নদীকে খালে পরিণত করা হলে উভয় তীরের কয়েক হাজার পরিবার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

 

 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সমন্বয়কারী কাজী আব্দুল বাছিত, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুকিত, সাবেক ইউপি সদস্য সিজিল আহমেদ সজলু, নজরুল ইসলাম, আল আমিন প্রমূখ।

 

 

মানববন্ধনে মিঠাপুর, উত্তর দৌলতপুর, আউশকান্দি, উলুকান্দি, আমকোণা, বেতাপুর, দক্ষিণ দৌলতপুর, ছিটফরিদপুর, নোয়হাটি গ্রামের কয়েকশ’ মানুষ অংশ নেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031