সিলেট |
প্রকাশিত: 12:10 PM, March 10, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
দূর্যোগ ব্যবস্থাপনা ত্রান পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম বৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অধিকতর সচ্চতা ও জবাবদিহিতার লক্ষে ইতিপূর্বে ২০১২-১৩ সালে সরকার মৌসুমি দরিদ্র বেকার পুরুষ মহিলা অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির নীতিমালা সংশোধন ও পরিমার্জন করে।
শ্রমিকরা যাহাতে বছরে মোট ৮০ দিন কাজে অংশ গ্রহণ করে বেকারত্ব অভিশাপ থেকে নিজেকে মুক্ত রেখে পরিবারের সদস্যগনের মুখে খাবার তুলে দিতে পারেন। শ্রমিক ব্যতীত যাহাতে কেউ অসৎ ভাবে ব্যাংক থেকে মজুরি উত্তোলন করতে না পারে। এর জন্য শ্রমিকদের মজুরির টাকা ১০০% ভাগ নিশ্চয়তার জন্য প্রত্যেক শ্রমিক নিজেদের নামে ব্যাংকে হিসাব খুলার নির্দেশ রয়েছে।
তবে, প্রকল্পের নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই নিজের পকেট কিভাবে ভাড়ি করা যায় তার সব কিছুই করছেন। এমন এক দুর্নীতির অভিযোগ উঠেছে হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপি পরিষদের সদস্য ইকবাল হোসেনের বিরুদ্ধে। এনিয়ে ভুক্তভোগী শ্রমিকদের পক্ষে গত ৮ ফেব্রুয়ারীতে মৃতঃ জানু মিয়ার পুত্র হাজী রোকন উদ্দিন হবিগঞ্জ জেলা প্রশাসক সহ ও দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি চালু হবে বলে প্রচার করে শ্রমিকদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংগ্রহ করে চেয়ারম্যান ও ইউপি সদস্যের মাধ্যমে ইজিপিপির শ্রমিক। তালিকা করে নবীগঞ্জ পিআইও অফিসে জমা দিয়ে প্রত্যেক শ্রমিকের নামে আউশকান্দি হীরাগঞ্জ বাজার সোনালী ব্যাংক শাখায় একটি করে ব্যাংক হিসাব খুলা হয়।
পরে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন হতদরিদদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের শ্রমিকদের কাজ করিয়ে টাকা না দেয়া, শ্রমিকদের ব্যাংক একাউন্ট থেকে তাদের সম্মতি বা দস্তখত ছাড়া টাকা উত্তোলন করা, প্রল্পের নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে নির্দিষ্ট শ্রমিকদের দিয়ে কাজ না দিয়ে তাদের ইচ্ছামত নামমাত্র বিভিন্ন কাজ প্রক্রিয়াকরণ করেছেন। এমনকি শ্রমিকদের অগোচরে লোকচক্ষু ফাঁকি দিয়ে বিগত ২০১৬/১৭-১৭/১৮-১৮/১৯-১৯/২০ বছরের টাকা উত্তোল করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ৪নং ওয়ার্ডের কোনো অভিযোগ আমার কাছে এখনও আসে নাই। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।