বাহুবলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 3:10 PM, March 10, 2021

বাহুবলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি/বাহুবলঃঃ

 হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালাম(৩৫)কে গ্রেফতার করা হয়েছে, মঙ্গলবার ৯ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গোসাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের অলুয়া গ্রামের কাজীবাড়ীর মৃত

 

আব্দুল মোতালিব মিয়ার ছেলে আবুল কালাম(৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলো,এমন সংবাদ থানা পুলিশের কাছে আসলেও মাল সহ তাকে আটক করা সম্ভব হয়নি।কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এস আই আব্দুল মান্নান,

 

এ এস আই সুপিয়ার রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোসাই বাজারে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালামকে গ্রেফতার করতে সক্ষম হয়।বুধবার দুপুরে মাদক মামলায় আবুল কালামকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30