প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জ ও বাহুবল উপজেলা প্রশাসনের কর্মচারী আবুল কালাম আজাদ মানিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,, রাজিউন)। ১০ মার্চ রাত ২ ঘটিকার সময় তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, চার কন্যা ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কাশিরামপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ মোঃ ইব্রাহীম, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আলহাজ্ব আব্দুল কদ্দুস, সাবেক নাজির নুর হোসেন, বাহুবল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, ক্রেডিট সুপার ভাইজার জহিরুল ইসলাম সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা শামছুল ইসলাম, মরহুমের বিয়াই হাজি শামছুল আলম, প্রভাষক সাদিকুর রহমান, প্রভাষক আফতাব উদ্দি ।
জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ মোঃ ইব্রাহীম বক্তব্যে উক্ত মরহুমের কর্মজীবনের সততা ও নিষ্ঠার দিক তুলে ধরে বলেন, তার মৃত্যুতে সত্যিকার অর্থেই জেলা প্রশাসনে ধাক্কা লেগেছে। তার মত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি প্রশাসনে খুবই বিরল। একইভাবে জেলা নাজির আলহাজ্ব আব্দুল কদ্দুস বলেন, কর্মস্থলে এমন সৎ এবং কর্মপরায়ন ব্যক্তি আমি আর পাইনি। তিনি বলেন মরহুম আবুল কালাম আজাদের থেকে আমাদের অনেক শিক্ষনীয় আছে।
ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির আবেগ আপ্লুত স্বরে বলেন, তিনি ছিলেন আমার স্যার। আমাকে তিনি অনেক শিক্ষা দিয়েছেন। উনার পরামর্শ আর দিক নির্দেশনায় আমাকে আল্লাহ সম্মানজনক স্থানে এনেছেন। জানাজা শেষে হাজারও মুসল্লীর অশ্রুসিক্ত ভালবাসায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।