বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাহুবলে কাবাডি খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: 1:37 PM, March 18, 2021

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাহুবলে কাবাডি খেলা অনুষ্ঠিত
প্রতিনিধি/বাহুবলঃঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাহুবল মডেল থানা পুলিশের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকার সময় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেল কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়। সারাদেশের ন্যায় বাহুবল মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে একটি করে টিম গঠন করা হয়।
মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত নকআউট কাবাডি প্রতিযোগীতায় ২নং পুটিজুরী ইউনিয়ন বনাম বাহুবল সদর ইউনিয়ন অংশগ্রহণ করে, উক্ত খেলায় পুটিজুরী কাবাডি টিম ৩৭ পয়েন্ট ও বাহুবল সদর ইউনিয়ন ৩১ পয়েন্ট পায়। ৩৭ পয়েন্ট পেয়ে পুটিজুরী কাবাডি টিম উত্তীর্ণ হওয়ায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম সামছুউদ্দিন, উক্ত খেলায় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবির,উপজেলা ক্রীড়া সংসার সদস্য এম রশিদ আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30