নবীগঞ্জে ইসলাম নিয়ে কটুক্তির দায়ে গ্রেফতার ১

প্রকাশিত: 7:58 PM, March 23, 2021

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট করায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের অরুন ভট্টাচার্য্যের পুত্র আশীষ ভট্টাচার্য্য (১৬) কে গ্রেফতার করা হয়েছে।জানাযায়, গত ২০মার্চ আশীষ ভট্টাচার্য্য ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে ফেইসবুকে পোস্ট দেয়।

 

এতে ঐ বিষয়টি আইন শৃংখলা বাহিনীর নজরে আসলে গতকাল সোমবার রাতে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নির্দেশে এসআই সামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আশীষ ভট্টাচার্য্য অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সৌহার্দ্য বজায় রাখার জন্য অনুরোধ করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30