নবীগঞ্জে করোনা প্রতিরোধে লিফলেট ও মাস্ক বিতরণ

প্রকাশিত: 12:02 PM, April 13, 2021

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

করোনাভাইরাস প্রতিরোধে নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার এলাকায় সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এসময় মাস্ক পরিধান না করায় ও  স্বাস্থবিধি না মানায় ৫ ব্যক্তিকে ৬ হাজার ৬শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

 

জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার এলাকাযর বিভিন্ন স্থানে লিফলেট হাতে নিয়ে সচেতনামূলক প্রচারণা ও মাইকিং করেন এবং বিনামূল্যে জনসাধারণের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাস্ক বিতরণ করেন। এ সময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫ ব্যক্তিকে ৬ হাজার ৬শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এতে নবীগঞ্জ থানার একদল পুলিশ এ অভিযানের প্রসিকিউশনে সহায়তা করে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাস্ক ও স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30