সিলেট |
প্রকাশিত: 4:10 PM, April 17, 2021
লন্ডন বাংলা ডেস্কঃঃ
আজ ৪ রমজান ১৭ এপ্রিল (শনিবার)। ঢাকায় আজ ইফতার শুরু সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং সেহরির শেষ সময় ৪টা ১২ মিনিট। দেশের কিছু জেলায় ঢাকার সময়ের সঙ্গে সেহরি এবং ইফতারের সময়ের মিল রয়েছে। তবে বেশিরভাগ জেলার সাথে ঢাকা জেলার ইফতার এবং সেহরির সময়ের কিছুটা পার্থক্য আছে। ঢাকার সময়ের সঙ্গে কিছু সময় যোগ বা বিয়োগ করে অন্যান্য জেলার সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারিত হয়ে থাকে।
রোজা রাখার নিয়ত:- نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
(নাওয়াইতু আন আছুমা গদাম মিং শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম)
অর্থ: হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া:- (আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।)
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।