সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামী এলাকার চিহিৃত ডাকাত শিপন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মামদ আলীর ছেলে ও সামাদ মাস্টারের ভাতিজা।
জগন্নাথপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর থানার এএসআই মুক্তার হোসেন ও এএসআই ফখরুদ্দিনের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে এলাকার চিহিৃত ডাকাত ও সিআর মামলা নং-৩৭/১৬ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে ২৬ এপ্রিল সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া বিগত ২০১৯ সালে জগন্নাথপুর থানার ডাকাতি মামলা নং-০৩/৯২, ২০১৯ সালে বানিয়াচং থানার ডাকাতি মামলা নং-১৯, ২০১৮ সালে দিরাই থানার মাদক মামলা নং-১০৭/১৮, ২০২০ সালে নবীগঞ্জ থানার ডাকাতি মামলা সহ একাধিক ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামী শিপন মিয়া গ্রেফতার হওয়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে ভূক্তভোগীরা জানান।