প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ইজ্জতপুর গ্রাম থেকে এক গাঁজাসেবীকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে ।আটককৃত আইয়ুব আলী (৬৫) উপজেলার ইজ্জতপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাজাসেবীকে ইজ্জতপুর গ্রাম থেকে আটক করেন সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিসিল ও মাদকদ্রব্য অধিদপ্তর হবিগঞ্জ টিম।
বিকেলে আইয়ুব আলী(৬৫)কে মোবাইল কোর্টের মাধ্যমে গাঁজা সেবন, ব্যবহার ও প্রয়োগ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিসিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ-এর পরিদর্শকসহ সঙ্গীয় ফোঁস।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ও সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল।