সংকট কাটিয়ে আবারও এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র : বাইডেন

প্রকাশিত: 3:49 PM, April 29, 2021

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সামগ্রিক সংকট কাটিয়ে যুক্তরাষ্ট্র আবারও এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভাষণে জো বাইডেন যুক্তরাষ্ট্রের শিশু এবং পরিবারদের জন্য সরকারের জাতীয় সহযোগিতা কর্মসূচির ব্যাপক সম্প্রসারণের প্রস্তাব জানান। দায়িত্ব নেওয়ার শুরু থেকে করোনাভাইরাসের মহামারির ফলে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট এবং মার্কিন ক্যাপিটলে নৃশংস হামলার প্রসঙ্গও উঠে আসে ভাষণে।

 

এ সময় বাইডেন বলেন, ‘আজ রাতে আমাদের সংকট ও সুযোগ নিয়ে, আমাদের দেশের পুনর্নির্মাণ নিয়ে, আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার বিষয় নিয়ে এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বিজয় নিয়ে কথা বলতে এসেছি।

 

বাইডেন তাঁর প্রশাসনের পক্ষ থেকে শুরুতে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে করোনাভাইরাস মহামারি এবং এর ফলে অর্থনৈতিক সংকট, জানুয়ারি মাসে তাঁর শপথ নেওয়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আক্রমণের প্রসঙ্গ।

 

বাইডেন বলেন, ‘এই ১০০ দিন পরে আমি জাতিকে জানাতে পারি, যুক্তরাষ্ট্র আবারও এগিয়ে যাচ্ছে।’ এ সময় তিনি করোনাভাইরাসের টিকাদানে অগ্রগতির কথা তুলে ধরেন এবং করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সবকিছু করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

এ সময় মার্কিন জনগণকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘১৬ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তারা এখন টিকা নিতে পারে।’ তিনি আরও বলেন, ‘আজ রাতে আমি এ কথা বলতে পারি যে, আপনাদের, অর্থাৎ মার্কিন জনগণের জন্যই এই গত ১০০ দিনে ইতিহাসের সবচেয়ে জঘন্য মহামারির বিরুদ্ধে আমরা অগ্রগতি সাধন করতে পেরেছি।

 

দেশব্যাপী টেলিভিশনে সম্প্রচারিত প্রেসিডেন্টের এই ভাষণ সরাসরি প্রতিনিধি পরিষদ কক্ষে শুনেছেন প্রায় ২০০ জন, যাঁরা শারীরিক দূরত্ব বজায় রেখে আসন গ্রহণ করেছিলেন। সাধারণত এ ধরনের ভাষণে দেড় হাজারের বেশি জন উপস্থিত থাকেন। তবে করোনা পরিস্থিতিতে এই সংখ্যা কমিয়ে আনা হয়।

 

বাইডেন তাঁর ভাষণে ১৮ লাখ কোটি ডলারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দুই বছরের জন্য সরকারের ব্যয়ে কিন্ডারগার্টেন পূর্ব পর্যায়ের শিক্ষা এবং তরুণদের জন্য দুই বছরের বিনা বেতনে কমিউনিটি কলেজে শিক্ষার ব্যবস্থা প্রদান, যার অনেকখানি আসবে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির করের অর্থ দিয়ে। এ ছাড়া বাইডেনের প্রস্তাবে রয়েছে পরিবারগুলোর জন্য ২২ হাজার ৫০০ কোটি ডলারের শিশু পরিচর্যার সহায়তা প্রস্তাব, যাতে অভিভাবকদের অন্তত প্রতি মাসে আড়াইশ ডলার করে দেওয়া হবে।

 

বাইডেন তাঁর ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন, রাশিয়া এবং ইরানের সম্পর্কের বিষয়টিও বিস্তারিত তুলে ধরেন। মিত্রদের সঙ্গে অধিকতর কাজ করার বিষয়ে বাইডেন গুরুত্ব আরোপ করেছেন, যার মধ্যে রয়েছে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে এ মাসেই ন্যাটো সদস্যদের সঙ্গে সমন্বয় রক্ষা করা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031