বাহুবলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই,প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: 12:04 PM, May 10, 2021

বাহুবলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই,প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
প্রতিনিধি/বাহুবলঃঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলার জারিয়া গ্রামে, অগ্নিকান্ডে সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের বসতঘর পুড়ে ছাই, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১০ মে সকাল প্রায় ৮টার দিকে উপজেলার জারিয়া গ্রামে।

 

জানা যায়,বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের জারিয়া গ্রামের বিধান দেবনাথ ও বিধু দেবনাথ এর ঘরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে,এ সময় গ্রামের লোকজনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরবর্তীতে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, এরইমধ্যে বিধান দেবনাথ ও বিদু দেবনাথের ঘরে থাকা সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

 

এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিধান দেবনাথ,বিদু দেবনাথের পরিবার ও প্রতিবেশী লোকজন,এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ বিষয়ে জেলা রিপোর্ট পাঠানো হয়েছে, প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউ টিন ও কিছু আর্থিক সহযোগিতা করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30