নবীগঞ্জ উপজেলার মংলাপুরে গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশিত: 12:28 PM, May 12, 2021

 

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির অন্তর্ভুক্ত মংলাপুরে গ্রামবাসীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার  ঐ গ্রামের মৃত. আঃ আজিজ মিয়া (মহাজন) বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইংল্যান্ড প্রবাসী মোঃ মফিজ উদ্দিন ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আউশকান্দি ইউপির সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান দেলওয়ার হোসেন, নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন আনহার, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লিকসন আহমেদ,

 

যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি আশিকুর রহমান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও আলম মিয়া, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী আবু সাইদ এবং জাকির হোসেন। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত “নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব” এর সহসভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাফর রুমন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সংবাদকর্মী শাহাবুদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রিপন আহমেদ, যুবদলের নেতা সাজু আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷

 

শুরুতে হাফেজ মোঃ জুনেদ আহমদ এর মাধ্যমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও শেষে দেশ, জাতির সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্যদিয়ে ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30