সিলেট |
প্রকাশিত: 6:14 PM, May 30, 2021
প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের জেলার নবীগঞ্জ উপজেলায় দেবপাড়া ইউনিয়নের (ঢাকা সিলেট মহাসড়কের) দেবপাড়া বাজার মানবাধিকার কার্যালয়ের পাশে সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ফেরদৌস আক্তার রেহানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দ্বাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩০ মে রবিবার দুপুর ২ঘটিকার সময় সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা সিলেট বিভাগ ও নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উক্ত মানববন্ধের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আলী, শাহীন আহমদ মিলন,সিলেট বিভাগীয় সভাপতি শাহরিয়াজ নাদির সুমন, অতিরিক্ত পরিচালক মোঃ আউয়াল মিয়া,সুরুজ আলী আবু,সাংগঠনিক বিষু রঞ্জন কর,কোষাধ্যক্ষ মুহিবুর রহমান, মহিলা সম্পাদিকা মায়ারুন আক্তার,ধর্ম বিষয়ক সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক বাবুল আহমদ।
জেলা সভাপতি এড. মনজুরুল হক,সহ-সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আয়াত আলী, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার, অর্থ সম্পাদক ইব্রাহীম লস্কর, প্রচার সম্পাদক হান্নান মিয়া,বাহুবল উপজেলা সভাপতি শফিউল আলম স্বপন,সমাজ কল্যাণ সম্পাদক শিপন আহমদ। নবীগঞ্জ উপজেলা সভাপতি আবু তাহের তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল
রানা, সাংগঠনিক কায়েস মিয়া,কোষাধ্যক্ষ শাহী আহমদ শিপু,সমাজ কল্যাণ সম্পাদক, আব্দুল বাছিত শাহীন, শিক্ষা বিষয়ক সম্পাদক আলাউর রাহমান, মহিলা সম্পাদিকা হামিদা বেগম, ক্রিয়া বিষয়ক সম্পাদক জাহেদ মিয়া,দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, আমার হবিগঞ্জ পত্রিকার সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি মোছাব্বির আহমদ জবলু (সহ-সভাপতি ইউনিট
ফর ইউনিভার্স হিউম্যান রাইটস)।বক্তারা বলেন, সমাজের জন্য মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা শত বাধা বিপত্তি পেরিয়ে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গিকারবদ্ধ।
সমাজের নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করাই আমাদের কার্যক্রম।যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং, বেবিচার, জবরদখল অন্যায় অত্যাচারসহ নানা অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোই উক্ত সংস্থার কাজ।
যারা এদেশের সাধারণ মানুষের কথা বলে তারাই যদি এই আইনের ব্যারাজলে পরে ক্ষতিসাধিত হয় তাহলে এ দেশে আর কে নিরাপদ থাকবে?তারা আরো বলেন, সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ফেরদৌস
আক্তার রেহানার বিরুদ্ধে আনিত ডিজিটাল আইনের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও মামলার দ্রুত নিষ্পত্তির দাবী জানান।তাই সরকার ও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে খুব দ্রুত বিষয়টি খতিয়ে দেখে উক্ত ডিজিটাল আইনের মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবী জানান তারা।