বাংলাদেশে এবার ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক

প্রকাশিত: 4:44 PM, June 13, 2021

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বাংলাদেশে এবার ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক। অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে তিনটি পৃথক বিআইএন নিবন্ধন পেয়েছে ফেসবুক।

 

রবিবার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।এর আগে ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে গত ২৫ মে বিআইএন নেয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এরপর ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন ও নেটফ্লিক্স।

 

অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার বলেন, শনিবার ফেসবুক তিনটি পৃথক প্রতিষ্ঠান থেকে নিবন্ধন পেতে অনলাইনে আবেদন করে। আমরা যাচাই-বাছাই শেষে আজ অনুমোদন দিয়েছি।

 

তিনি জানান, ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড, এই তিন প্রতিষ্ঠানকে ওই অনুমোদন দেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30