দোয়ারাবাজারে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: 5:58 PM, June 23, 2021

দোয়ারাবাজারে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

শোষিত বঞ্চিত অধিকার আদায়ের উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ।

 

দিবসটি পালন উপলক্ষে নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে দলীয় ও জাতীয়পতাকা উত্তোলন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত প্রার্থনার মাধ্যমে দিবসের শেষ হয়।

 

ঐতিহাসিক ২৩ শে জুন বুধবার সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির সুচনা করা হয়। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

ঐতিহাসিক এই কর্মসুচীর তাৎপর্য তুলে ধরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলার আ”লীগের সিনিয়র সদস্য আব্দুল হান্নান,সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগ সিনিয়র সদস্য শফিকুল ইসলাম রতন,শফিকুল ইসলাম আর্মি,

 

রফিকুলইসলাম(রফিক), কামাল পাশা,বাংলা বাজার ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস ছামাদ,বোগলা ইউনিয়ন আ”লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ চাঁন,আ”লীগ নেতা ইব্রাহিম মোহব্বত, উপজেলা যুবলীগের সভাপতি এম, আবুল হোসেন,যুবলীগ নেতা নজরুল ইসলাম,রাহানুল ইসলাম রবিন,জিয়া উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক শেখ ফরিদ সহ প্রমুখ।এছাড়াও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী একর্মসূচীতে উপস্হিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত প্রার্থনা করেন উপস্হিত সকল নেতৃবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30