সিলেট |
প্রকাশিত: 12:34 PM, June 27, 2021
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলের নির্ভিক সাংবাদিক আজিজুল হক সানুর নিঃশর্ত মুক্তির দাবীতে রবিবার(২৭)জুন বিকাল ৩ ঘটিকার সময় বাহুবল বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার ২৬ জুন রাতে এক জরুরী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেন বাহুবলে কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর,বাহুবল উপজেলা প্রেসক্লাব সহসভাপতি সোহেল আহমদ কুটি,সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান, এম এ মজিদ তালুকদার,শাহ রাসেল আহমেদ, জুবায়ের আহমেদ, ইসমাইল মাহমুদ ফিরোজ,সহ আরো অনেক সাংবাদিক নেতৃবৃন্দ।