নবীগঞ্জে করোনায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের শ্রমিকের পরলোকগমন

প্রকাশিত: 1:06 PM, July 6, 2021

নবীগঞ্জে করোনায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের শ্রমিকের পরলোকগমন

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিবিয়ানা গ্যাস ফিল্ডের শ্রমিক বিমল দাশ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সূত্রে জানাযায়, বিমল দাশ সুনামগঞ্জ জেলার বাসিন্দা ও মৃত কৃষ্ণ দাশের পুত্র। বিগত প্রায় ১০/১২ বছর ধরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চানপুর গ্রামে বসবাস করে বিবিয়ানা গ্যাস ফিল্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গত দুই সপ্তাহ পূর্বে বিবিয়ানা গ্যাস ফিল্ডের মাধ্যমে করোনা টেষ্ট করানো হয়। এতে রিপোর্ট করোনা পজেটিব আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে  আইসোলেশনে ছিলেন।
গত রবিবার বিকালে তার স্বাশকষ্ট বেড়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন চানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা অধীর দাশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30