সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃ
ওসমানীনগর উপজেলার চাইল্ড ফেয়ার ইংলিশ মিডিয়াম স্কুলটি প্রতি বছরের ন্যায় এবছর তার সুনাম অক্ষুন্ন রেখেছে। ২০১৯ সালে সমাপনী পরীক্ষায় স্কুল থেকে মোট ২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে এ থেকে সমাপনী পরীক্ষার ফলাফল অনুযায়ী ২০ টি এ প্লাস সহ পাশের হার ছিল শতভাগ।
গত মঙ্গলবার বৃত্তির ফলাফল প্রকাশিত হলে সে অনুযায়ী ১৮ টি ট্যালেন্টপুল ও ২টি সাধারণ বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০০৯ সালে সমাপনী পরীক্ষা শুরু হয় এরই সাথে ৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৪ জনই প্রথম বিভাগে উক্তির্ণ হয়।
২০১০ থেকে এ পর্যন্ত এ প্লাস পেয়েছে ১ শত ৫৬ টি। ট্যালেন্টপুল স্কুল বৃত্তি পেয়েছে ৯৬ টি সাধারণ বৃত্তি পেয়েছে ২৩টি। ২০০৫ সালে তাজপুরে এ স্কুলটি প্রতিষ্ঠিত হয় বলে অধ্যক্ষ মুজিবুল হক খসরু জানান। এ ব্যাপারে পরিচালক,বদরুল আলম চৌধুরী ও নাসের বখত জানান অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সকলের সহযোগিতায় প্রতি বছরই ভালো ফলাফল করে আসছে। আগামিতেও আমরা সুন্দর ফলাফল আশাকরি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |