সিলেট ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঈদে মিলাদুন্নবী যার আরবি প্রতিশব্দ হলো “مَوْلِدُ النَبِيِّ”। ঈদে মিলাদুন্নবী হলো ইসলামের শেষ নবি ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এর আগমন উপলক্ষে মুসলিমদের মাঝে পালিত এক আনন্দ উৎসব। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ১২ ই রবিউল আউয়াল হিজরিতে জন্ম গ্রহণ করেন। যদিও এই তারিখ নিয়ে অনেকের মাঝেই মতো বিরোধ রয়েছে। অনেকেই মনে করেন তিনি জন্ম গ্রহণ করেন ৯ই রবিউল আউয়াল।
যদিও প্রায় সব জায়গায় ১২ রবিউল আউয়াল হিজরিতেই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করা হয়। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম তারিখ ১২ রবিউল আউয়াল কিনা এই বিষয়ে অনেকের মাঝেই মত পার্থক্য থাকলেও তিনি যে ১২ই রবিউল আউয়াল হিজরিতেই ওফাত বরন (শেষ নিশ্বাস ত্যাগ) করেন এই বিষয়ে কারোর মাঝে কোন মতো বিরোধ নাই। অর্থাৎ রাসুল (সাঃ) এর জন্ম দিন ও মৃত্যু দিন একিই দিনে।
যেহেতু জন্ম দিন ও মৃত্যু দিন একিই দিনে, সেহেতু মুসলিম সমাজের জন্য এটি একিই সাথে যেমন আনন্দের আবার তেমনি কষ্টদায়ক। আর এই কারনেই অনেকেই এই দিনে আনন্দ উৎসব পালন করেন না ও পালনে নিরুৎসাহিত করে থাকেন। আমাদের বাংলাদেশে এই দিনটাকে মিলাদুন্নবী হিসেবে বলা হলেও অন্যান্য জায়গায় অন্যান্য নামে অভিহিত করা হয়ে থাকে। যেমন পশ্চিমবঙ্গের মুসলিম গন এই দিনটাকে নবী দিবস হিসেবে আখ্যায়িত করে থাকেন।