সৌদি আরবে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু হচ্ছে

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

সৌদি আরবে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃঃ
বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার জাদুঘরটি চালু করা হবে।উড়োজাহাজে চড়ে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে। খবর সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের।রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন।

 

জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প।প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর রেপ্লিকা সংগ্রহ প্রদর্শন করবে জাদুঘরটি।জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারবেন, যেটি চলতি বছর মুক্তি পেয়েছে।

 

কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফোটি বলেন, আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। তারা ধীরে ধীরে এই রত্নের রহস্য আবিষ্কার করছেন।সৌদিয়া এয়ারলাইনসের করপোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট খালেদ তাশ বলেন, জাদুঘরটি তাদের সঙ্গে কমিশনের সঙ্গে চলমান সহযোগিতারই একটি ধারাবাহিকতা। এর লক্ষ্য আলউলার সমৃদ্ধ ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930