সিলেট |
প্রকাশিত: 12:08 PM, January 9, 2022
প্রতিনিধি/বাহুবলঃঃ
বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে কামাইছড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে নির্বাচনী সহিংসতা,মাদক জুয়া, চুরি ডাকাতি ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে, কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সেলিম হোসেন এর নেতৃত্বে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত ফয়জাবাদ চা বাগান,নতুন কোয়ার্টার ও ফয়জাবাদ বাদাম টিলা এলাকায় এ সভা অনুষ্ঠিত
হয়। বিট পুলিশিং সভায় সাম্প্রতিক নির্বাচনী সহিংসতা, চুরি ডাকাতি, ইভটিজিং, মাদক জুয়া প্রতিরোধ ও দমন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কামাইছড়া পুলিশ ফাঁড়ির এস আই এবি আলমগীর ভূইয়া, এএস আই নজরুল ইসলাম সহ ক্যাম্পের অন্যান্য সদস্যবৃন্দ।