সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া।
জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।