প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সাহেব আলী চৌধুরী’র ভাড়া বাসায় হাত পা বাধাঁ অবস্থায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল সন্ধায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবজু মিয়া দ্বিতীয় স্ত্রীর পুত্র জাকারিয়া (২৩) তার মা বাবার ইচ্ছে মতে উল্লেখিত একই ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আঃ রহিমের কন্যা রাজনা বেগম (১৮) কে গত ৩ মাস আগে বিয়ে করেন। এর কিছু দিন যাবৎ ঘাতক স্বামী জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করে।
এ ব্যাপারে ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরী জানান, ১ সপ্তাহ আগে ঘাতক স্বামী জাকারিয়া সে তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে এই বাসায় উঠে। সেখানে তাকার পর ১ সাপ্তাহর ভিতরে কোন ঝগড়া বিবাদ তিনি শুনেন নাই।
এ ব্যাপারে নিহত রাজনা বেগম এর ভাই সুফি মিয়া জানান, কোন কারণে আমার বোনকে খুন করা হয়েছে তা আমি কিছুই জানেন না।এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, হাত পা ও গলা কাটা বাঁধা অবস্থায় আমরা পেয়েছি।