নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যাসিত এলাকা নবীগঞ্জ, আউশকান্দি ও ইনাতগঞ্জে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ৩/৪দিনের ব্যবধানে আউশকান্দি, নবীগঞ্জ ও ইনাতগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে চোর চক্রের সদস্যরা দোকানের তালা ভাঙ্গে চুরি করে মালামাল নিয়ে যাওয়া খবর পাওয়া গেছে । ভেঙ্গে পড়েছে আইনশৃংখলা পরিস্থিতি। রাত ২/৩টা পর্যন্ত ইনাতগঞ্জ এলাকায় মদ ও ইয়াবা সেবনকারীরা বাজারে ঘুরাফেরা করলেও দেখার যেন কেউ নাই!
এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানায়, ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পানি পান করার একমাত্র টিউবওয়েলটি চুরি করে নিয়ে যার চুরের দল। ঐ বিদ্যালয়ে একটি মাত্র পানির টিউবওয়েল রয়েছে। এই টিউবওয়েলের পানি শিক্ষর্থীরা পান করে থাকেন। গত শনিবার রাতের সংঘবদ্ধ চোরের দল টিউবওয়েলটি খুলে নিয়ে যায়। কিন্তু ইনাতগঞ্জ বাজারেই রয়েছে পুলিশ ফাঁড়ি।
রাতে পুলিশের টহল থাকার পরও কিভাবে বাজারের মধ্য চুরি সংঘটিত হয় এনিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি বাজার ব্যবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে। এলাকাবাসী সহ বাজারের আশপাশ এলাকায় পুলিশের টহল জোরদারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এ চুরি সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমিতির সভাপতি আশাহীদ আলী আশা।
অপরদিকে, গত সোমবার দিন দুপুরে আউশকান্দি হাওর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আউশকান্দি হীরাগঞ্জ পূর্ব বাজারে গরু সহ চুরকে আটক করে জনতা। উত্তম মধ্যম দেওয়ার পর নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন মঙ্গলবার ও বুধবারে আলমপুর ও সৈয়দপুর এলাকা থেকে দুটি অটোরিক্সার চালককে মারধর করে তাদের সাথে থাকা টাকা পয়সা সহ অটোরিক্সা নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা- সিলেট মহা সড়কেরআউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারস্থ আপন ঘর ইলেক্ট্রনিক এন্ড জান্নাত টেলিকমে গভীর রাতে দোকানের পিছন দিক দিয়ে বেন্ডুলেটার ভেঙ্গে দোকানে প্রবেশ করে সামসাং, ওয়ালটন, আইটেল, সিমপনি সহ প্রায় ২শ টি মোবাইল, এলিডি ও ছনি টিভি ৮টি, মোবাইলের মেমরী কার্ড, ১০ ও ২০ টাকার মিনিট ও এমবি কার্ড সহ স্পীকার, মাইক্রোলেব ও ৫টি কেটিএস। এবং দেকানের ক্যাশে থাকা নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে দোকান মালিক এসএম সাজ্জাদ এর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের বাজারে পাহারাদার আছে। আমরা তাদের প্রতি মাসে বেতন দিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, এতে আমরা বাজার ব্যবসায়ীরা কেউই নিরাপদে নেই। কিছুদিন পরপর বাজারের বিভিন্ন দোকানপাঠ চুরি ডাকাতি হচ্ছে। এতে কোন প্রতিকার হচ্ছেনা।
আমরা অসহায়ের মতো ব্যবসা করে যাচ্ছি। এটা যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। এ ব্যাপারে তিনি নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার তদন্ত ওসি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অফিসার গৌতুম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ঐ দিন দিবাগত গভীর রাতে নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডস্থ মেসার্স মদিনা স্টীল কর্পোরেশন ষ্টোরের পিছনের দরজার তালা ভেঙ্গে সিসি ক্যামেরা, একটি মনিটর, শান চেকের পাতা ও মেশিন সহ নগদ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে দোকান মালিক শামছু মিয়া নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ সব চুরির ঘটনায় উপজেলা জুড়ে চুর আতংক বিরাজ করছে।