অ্যাড. আনোয়ার হোসেনের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মে ২, ২০২২

অ্যাড. আনোয়ার হোসেনের ঈদ শুভেচ্ছা

এক মাস সিয়াম সাধনার পর দরজায় কড়া নারছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটের ওসমানীনগর-বিশ্বনাথসহ সারাদেশর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীসহ প্রবাসে থাকা সকল জনসাধারণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলার শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক সিলেট-২(ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আনোয়ার হোসেন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলমানদের জীবনে এক স্বগীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে। সিয়াম সাধনা ও সংযম পালনের মাধ্যমে খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে দুঃখ ভুলে যাওয়ার দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উচ্ছ্বাস।

 

তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, দ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

 

পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, সবাই ঈদের আনন্দ ভাগাভাগী করলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘরবন্ধি হয়ে মৃত্যুর মুখোমুখি।  তাই ঈদ উল-ফিতরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।

“ঈদ মোবারক“

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930