যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইন তাদের জন্য প্রযোজ্য নয় : জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইন তাদের জন্য প্রযোজ্য নয় : জাতিসংঘ মহাসচিব

আন্তজাতিক ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইন তাদের জন্য প্রযোজ্য নয়, তারা সব ধরনের আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে বলে মন্তব্য করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার (১৯ জানুয়ারি) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

জাতিসংঘ মহাসচিব বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র বেপরোয়া ও দায়িত্বহীনভাবে কাজ করে যাচ্ছে। তারা মনে করছে যে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের ক্ষমতা এখন বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তারা বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছা অপ্রয়োজনীয় ভাবছে।

 

 

অ্যান্তোনিও গুতেরেস এমন এক সময় এ মন্তব্য করলেন, যখন ভেনিজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র বড় পরিসরে হামলা করে দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার বরাবর হুমকি দিয়ে আসছেন।

 

জাতিসংঘের প্রতিষ্ঠানীতি এখন হুমকির মুখে রয়েছে বলেও মনে করেন গুতেরেস।

 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতিসংঘের তীব্র সমালোচনা করে চলেছেন। ট্রাম্পের দাবি, সাতটি যুদ্ধ তিনি একাই অবসান করিয়েছেন। যুদ্ধ বন্ধে জাতিসংঘ কোনো ভূমিকা বা পদক্ষেপ নেয়নি।

 

 

এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প দীর্ঘ বক্তব্য শেষে বলেন, আসলে আমার মনে হয় জাতিসংঘের প্রয়োজন এখন আমাদের নেই।

 

 

অ্যান্তোনিও গুতেরেস আক্ষেপ করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ কোনো রাষ্ট্রপ্রধান এ ধরনের মন্তব্য করেননি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930