সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল দু’দিনের সফরে ঢাকায় এসেছেন। তুরস্ক সরকারের সহযোগিতায় পরিচালিত ‘টীকা’ প্রকল্পের উদ্বোধন করতে আজ বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান।
‘টীকা’ প্রকল্পের আওতায় শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়নমূলক কাজে সহায়তা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এই উন্নয়ন উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনেই অংশ নেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল।
মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানো ওজিল আজ প্রকল্প উদ্বোধনের পর ক্যাম্পাস পরিদর্শন করেন। জানা গেছে, আসন্ন রমজান উপলক্ষে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন এবং সেখানে একটি ইফতার মাহফিলে অংশ নেবেন।
সূচি অনুযায়ী, আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প সফর শেষে রাতেই বাংলাদেশ ত্যাগ করবেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।