সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
একুশের প্রথম প্রহরেকেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকরা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর রাত সাড়ে ১২টার দিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়-জগন্নাথ হল ক্রসিং-শহীদ মিনার রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে।। এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চানখাঁর পুল হয়ে শহীদ মিনার ত্যাগ করা যাবে।
ডিএমপি জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতটি জায়গায় ট্রাফিক ডাইভার্সন থাকবে। শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখাঁর পুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিংয়ে এই ডাইভার্সন থাকবে।’
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||