২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ফেব্রুয়ারি মাসের ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ বা ২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানান।

 

তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৯৩ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৫০ শতাংশ।

Spread the love