জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, আমরা তা বাস্তবায়ন করবো। তবে জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকুর রাজনৈতিক সমঝোতা আছে। জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না।’

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত বলছে, আলাদা শপথ নিতে হবে। এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি। সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো।’

আইনজীবী সমাজের কাছে সরকারের প্রতি সহযোগিতা কামনা করে তিনি বলেন, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সে প্রত্যাশা নিয়ে কাজ করছি।

Spread the love