বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যেগে স্মার্ট মুর্দা মশারী বিতরণ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যেগে স্মার্ট মুর্দা মশারী বিতরণ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যেগে সারা দেশের বিভিন্ন মসজিদে স্মার্ট মুর্দা মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সিলেট শহরের জিন্দাবাজরস্থ একটি অভিযাত হোটেলে শতাধিক স্মার্ট মুর্দা মশারী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী কেউ ইন্তেকাল করলে দাফনের পূর্বে মরদেহকে গোসল করানো একটি গুরুত্বপূর্ণ সুন্নত ও সম্মানজনক দায়িত্ব। এই গোসলের সময় পরিচ্ছন্নতা, গোপনীয়তা এবং মর্যাদা রক্ষা করতে এগিয়ে এসেছে সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ। যার ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী স্মার্ট মুর্দা মশারী বিতরণ করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে মুর্দা মশারী বিতরণ উদ্বোধনী কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, দৈনিক মানব জমিন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান অয়েছ খছরু।

 

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সভাপতি এড. রণচন্দ্র দেব। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন।

 

 

বক্তারা বলেন,মৃত্যুপর একজন মুসলমানের যথাযথ সম্মান রক্ষা করা প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তাই এ ধরনের উদ্যোগ শুধু একটি সামাজিক কার্যক্রম নয়, বরং এটি মানবিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ আরও বিস্বৃত হলে তা মুসলিম সমাজের জন্য কল্যাণকর হবে।

 

সভা শেষে সংগঠনের সমৃদ্ধি দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা অলিউর রহমান। স্মার্ট মুর্দা মশারী বিতরনে আর্থিক ভাবে সহযোগীতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোছাঃ আছমা খানম, সৈয়দা হাবিবা খনম বেগম, মহিনুজ্জাম শাহীন, দেলোয়ার হোসেন, এতেমুর রহমান, সংগঠনের ইতালী শাখার আহবায়ক সুহেল আহমদ, কানাডা প্রবাসী মোস্তাক আহমদ চৌধুরী, জাকারিয়া আহমদ আমির উদ্দিন।

 

উদ্বোধনী দিনে সিলেট খাদিমনগর শাহ-পরান উপশহর আবাসিক এলাকা জামে মসজিদ ও চৌধুরী পাড়া (বেজ বাড়ী)মসজিদসহ সিলেট শহরের বেশ কয়েকটি মসজিদের প্রতিনিধিদের কাছে স্মার্ট মুর্দা মশারী প্রদান করা হয়। এই কার্যক্রম সারা দেশে চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Spread the love

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930