সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
নির্বাচনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।’
এর আগে, গত ৯ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল। নির্বাচনের পর এইটাই বিএনপির প্রথম বৈঠক হতে যাচ্ছে।